দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় অজ্ঞাতনামা দুই নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার নর্নিয়া এলাকার একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, নর্নিয়ার পানিশূন্য একটি খালে লাশ দুটি পড়ে ছিল। লুঙ্গি ও শার্ট পরা পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর। আর সালোয়ার-কামিজ পরা নারীর বয়স ২৫। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তারা উদ্ধার অভিযানে যায়। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের গতকাল বিকেলে জানান, লাশের পরিচয় এখনো উদ্ধার হয়নি। তাঁদের শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।