প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে মনু নদের পাড় থেকে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের পশ্চিম বাজার এলাকার মনু নদের দক্ষিণ পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ময়লা-আবর্জনার মধ্যে একটি থলে পড়ে ছিল। কয়েকটি ছেলে কৌতূহলবশত থলেটি খুললে ভেতরে একটি নবজাতক শিশুর লাশ দেখতে পায়। পরে কাছেই একটি কার্টনে নবজাতকের আরেকটি লাশ পাওয়া যায়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।