দুটি সরকারি কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে গত শনিবার চুরি হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা বলেন, ‘শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত আমি কার্যালয়ে ছিলাম। এরপর চলে যাই। বেলা আড়াইটার দিকে এসে দেখি কার্যালয়ের জানালার গ্রিল ভেঙে কম্পিউটারের মনিটর চুরি হয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে।’ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আহসান জানান, গতকাল রোববার সকালে কার্যালয়ে গিয়ে এ চুরির ঘটনা জানা যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ পৃথক দুটি জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।