প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কৃষি ব্যাংকের সাবেক ও বর্তমান চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক জুলফিকার আলী গতকাল রোববার তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন কর্মকর্তারা হলেন সাবেক মহাব্যবস্থাপক মাসুদ আহমেদ খান, সাবেক উপমহাব্যবস্থাপক গোলাম সারোয়ার ও হাফিজ উদ্দিন এবং ঋণবিষয়ক কর্মকর্তা জোবায়ের মঞ্জুর। নিজস্ব প্রতিবেদক