দুদকে পল্লী দারিদ্র্য বিমোচনের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ুর অর্থায়নে অস্তিত্ববিহীন বেসরকারি সংস্থাকে (এনজিও) দায়িত্ব দেওয়া ও দুর্নীতির অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই কর্মকর্তারা হলেন সোলার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ আ ম আনোয়ারুজ্জামান ও মানবসম্পদ উন্নয়নের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম।
আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক শামসুল আলম তাঁদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ রয়েছে, জলবায়ু মোকাবিলা খাতে বিসিসিপিএফের পক্ষ থেকে অর্থায়ন-সংক্রান্ত কাজে ৫৫টি এনজিওকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে ১০টি এনজিওর কোনো অস্তিত্বই নেই। উপরন্তু এই খাতের অর্থায়ন নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।