প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানিয়েছেন। নাসির উদ্দিন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) সাবেক সহকারী পরিচালক (বর্তমানে সজেকা ফরিদপুরে কর্মরত)। দুদক সূত্র বলেছে, জমির ভুয়া নামজারি-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান করার দায়িত্ব পান তিনি। ৮৪টি অভিযোগের মধ্যে মাত্র ৫টিতে মামলা করার সুপারিশ করলেও ৭৯টি অভিযোগের বিষয়ে তিনি নীরবতা অবলম্বন করেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলবে।