প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ স্টার কেব্ল টিভি নেটওয়ার্কের মালিক শাহজাহান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক জালালউদ্দিন আহম্মেদ রমনা থানায় মামলাটি করেন। দুদক সূত্র জানায়, মামলায় শাহজাহান আহমেদের বিরুদ্ধে ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৬০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তাঁর সম্পদ বিবরণী চায় দুদক। শাহজাহান আহমেদ স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৫৬৪ টাকার সম্পদের বিবরণ দুদকে জমা দেন। পরে তা যাচাই করে ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৬০৬ টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এ ছাড়া তিনি ১১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।