প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির আলাদা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল রোববার ঢাকা ও বরিশাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার দুজন হলেন গোলাম কবির খান ও মো. জসিম উদ্দিন। ব্যবসায়ী গোলাম কবির খানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের লালমনিরহাট শাখা থেকে ১৮ লাখ ৩২ হাজার ৮৫৫ টাকার ৫টি ঋণপত্র ব্যাংক থেকে ছাড় না করার অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাতের আরেক মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।