দুদকের মামলায় উপসচিব কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার জনপ্রশাসনের উপসচিব মোহাম্মদ আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।

এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আকতার হামিদ ভূঁঞা ওই আসামিকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী তাঁর জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, আজ ভোরে দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঁঞার নেতৃত্বে একটি দল রাজধানীর মগবাজার থেকে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করে। তিনি ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

দুদক সূত্র জানায়, মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের জুলাই মাসে মামলা করে দুদক। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন