দুদকের মামলায় সওজের প্রকৌশলী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৩৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী নুরুল আমিন শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নুরুল আমিন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এনায়েত হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নুরুল আমিন বরিশাল নগরের আলেকান্দা এলাকার লাচিন ভবনের মালিক এবং উজিরপুর বাজারের বাসিন্দা ইয়াকুব আলী শিকদারের ছেলে।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর দুদক বরিশাল নুরুল আমিনের কাছে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চায়। সেখানে ১ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৬৪১ টাকার সম্পদের হিসাব গোপন করেন। এ অভিযোগে ২০০৯ সালের ২৮ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।