দুদকের হাতে গ্রেপ্তার আরও ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্নীতির মামলায় আজ সোমবার কুমিল্লা, টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহ থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে জানিয়েছে।

আজ সোমবার পাবনা থেকে ১৯ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে সংস্থাটি। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি নেওয়ার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, অবসর ভাতার জমা করা ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলা হিসাবরক্ষক মোখলেসুর রহমান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুয়া দলিলের মাধ্যমে ৪৫০ শতাংশ জমি আত্মসাতের মামলায় টাঙ্গাইলের বাসিন্দা আবদুল কাদের মিয়া ও শুকুর মামুদকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। সই জাল করে সাত লাখ টাকার বেশি অর্থ তুলে নিয়ে আত্মসাতের মামলায় নেত্রকোনার পূর্বধলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আনসার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পাবনা অফিসের সাবেক কর্মকর্তা তাজুন্নাহারকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়।