দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালি গ্রামে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিন আলী (৫৫) ও শফিকুল ইসলামকে (৫২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছায়ফুল ইসলামকে (৪৫) আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিনাহালি গ্রামের উত্তর মাঠে একটি গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে এর ব্যবস্থাপক সাদেকুল ইসলামের সঙ্গে একই গ্রামের জুয়েল হোসেনের বিরোধ চলছিল।