দুদিন ধরে নিখোঁজ, থানায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদিন ধরে নিখোঁজ রয়েছেন চট্টগ্রামের আনোয়ারা সদর এলাকার বাসিন্দা সুশীল আইচ। গত শনিবার সকালে ব্যক্তিগত কাজে ঘর থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় গত রোববার রাতে তাঁর পরিবার আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ সুশীল আইচের ছেলে অমি আইচ বলেন, ‘বাবা শনিবার সকালে ব্যক্তিগত কাজে সদর ইউনিয়নের বিলপুর গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে যান। তিনি বাড়ি না ফেরায় তাঁরা উদ্বিগ্ন।’
এ ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র পাল বলেন, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি
হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।