দুধে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুধে পানি দেওয়ার দায়ে ১০ জন দুধ বিক্রেতাকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা উপজেলা সদরে এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। আদালত দুধ বিক্রেতা বরুণ শেখ, আতিয়ার রহমান, ইলিয়াছ শেখ, মালিনি বিশ্বাস ও চুন্নু শেখকে ৫০০ টাকা করে এবং মফিজুল হক, রাজিব শেখ, আমিরুল শেখ, মজিবুর রহমান ও হরিদাস বিশ্বাসকে ২০০ টাকা করে জরিমানা করেন। নির্বাহী হাকিম আবুল খায়ের বলেন, রমজান মাস উপলক্ষে খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিস|