দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ উভয় পক্ষের ২৪ জনকে আটক করেছে। গতকাল রোববার সকালে উপজেলার লক্ষ্মীবাউর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে লক্ষ্মীবাউর গ্রামের আল আমিন গ্রামের পাশের হাওর থেকে মাছ ধরে বিক্রি করতে ছাতক শহরে যাচ্ছিলেন। গ্রামের সেতুর কাছে দেখা হয় একই গ্রামের আলিম উদ্দিনের সঙ্গে। আলিম উদ্দিন আল আমিনের কাছ থেকে মাছ কিনতে চান। মাছের দাম কমবেশি বলা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা, সুলফি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।