দুপচাঁচিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল চত্বরে গতকাল মঙ্গলবার রাতে মুক্তার আলী (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। মুক্তার তালোড়া বাজার এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল রাতে মুক্তার তালোড়া রেল চত্বর হয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় এক যুবক তাঁকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত মুক্তারের চাচা মোজাফ্ফর হোসেন বলেন, মুক্তার স্থানীয় তরুণদের সঙ্গে নেশা করতেন। তিনি বন্ধুর হাতে খুন হয়েছেন। খুনের পরপরই তাঁর বন্ধু পালিয়ে গেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।