দুম্বার মাংস লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে দুম্বার মাংস লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সৌদি আরব থেকে এসব মাংস এসেছিল। জেলা ত্রাণ ও পুনর্বাসনকেন্দ্র থেকে সরিষাবাড়ী উপজেলার জন্য ১৬০ প্যাকেট দুম্বার মাংস সরবরাহ করা হয়। গতকাল বিকেলে সেগুলো জামালপুর সদর থানা থেকে ট্রাকে ওঠানোর সময় দুর্বৃত্তরা ১১০ প্যাকেট মাংস লুট করে নিয়ে যায়। বাকি ৫০ প্যাকেট উপজেলা পরিষদে আনা হয়। সেখানে বিতরণের সময় আরেক দফায় ছয় থেকে সাত প্যাকেট লুটের ঘটনা ঘটে।