প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পৌর শহরে গতকাল শনিবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
হরতালে সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্গাপুর পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কোনো যানবাহনও চলাচল করেনি। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহরের কালীমন্দির-মাছুয়াবাজার সড়কে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন করা হয়।
পরে শহীদ সন্তোষ পার্কে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা হারিজ বেগের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইদুল হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা প্রমুখ।