দুর্গাপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল শুক্রবার তিন যুবকের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই তিন যুবক হলেন দুর্গাপুর উপজেলার মধুয়াকোনা গ্রামের শরীফ মিয়া (২০), জিয়া রহমান (১৯) ও রাসেল মিয়া (২৩)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী (১২) প্রাকৃতিক কাজ সারার জন্য ঘর থেকে বের হয়। এ সময় সেখানে ওত পেতে থাকা শরীফ, জিয়া ও রাসেল তাকে মুখ চেপে ধরে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাত একটার দিকে গ্রামের একটি পুকুরপাড়ে ফেলে রেখে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।ঘটনার পর থেকে ওই তিন যুবক পলাতক রয়েছেন। এ বিষয়ে চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’