দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন দুর্গাপুর উপজেলার সাংবাদিকেরা। গতকাল শুক্রবার উপজেলায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।

দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা শহরের নাজিরপুর মোড়ে বেলা ১১টা থেকে শুরু হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। পরে দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন হয়। ক্লাবের সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন এস এম রফিকুল ইসলাম, নিতাই সাহা, মাইকেল পি বাউল, রাখি দ্রং, নির্মলেন্দু সরকার প্রমুখ।

বক্তারা নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা পাবলিক হলে জেলা মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণার একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মীর হাতে প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক-এর প্রতিনিধি শ্যামলেন্দু পাল আহত হন। এ ঘটনায় পুলিশ আসাদ নামের এক যুবককে গ্রেপ্তার করলেও তিনি জামিনে মুক্ত রয়েছেন। পুলিশ আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি।