দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রাগজুর ঘাগড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. শামছুল আলম ওরফে শামছুদ্দিন (৬৮)।
গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৭ জুন উপজেলার মধুয়াকোনা গ্রামের কৃষক মৃত মন্নাছ মিয়ার মেয়ে রেজিয়া খাতুনকে (২০) দুর্বৃত্তরা হত্যা করে।
ঘটনার দুই দিন পর একটি হত্যা মামলা করা হয়। শামছুল আলম ওই মামলার প্রধান আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি পলাতক। আদালত ২০১৪ সালে শামছুল আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।