দুর্গাপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর দুর্গাপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আনোয়ারা বেগম (৫০)।
পুলিশ নিহতের স্বামী হবিবর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, গতকাল সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আনোয়ার বেগম তাঁর স্বামী হবিবর রহমানকে গালি দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আনোয়ারা বেগমের মাথায় কোপ দেন হবিবর রহমান। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যান।