দুর্গাবাড়িতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে গত রোববার রাতে কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ির প্রধান কার্যালয়ের তালা ভেঙে আসবাবপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
গতকাল দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা বলেন, সকালে দুর্গাবাড়ির প্রধান অফিসের দরজা খোলা দেখে পাশের বাড়ির লোকজন তাঁকে খবর দেন। পরে তিনি দুর্গাবাড়িতে এসে অফিস তছনছের বিষয়টি দেখতে পান। দুর্বৃত্তরা একটি হারমোনিয়াম নিয়ে গেছে। এ ছাড়া আলমারি ভাঙচুরসহ আসবাবপত্র তছনছ করায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।