দুর্ঘটনার পর ফেনসিডিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারে দুই হাজার বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেট কার থেকে ফেনসিডিলগুলো জব্দ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে প্রাইভেট কারটি সরাতে গিয়ে সেটির ভেতর থেকে ভারতীয় ফেনসিডিল পায়। তবে এর চালক ও আরোহীরা পালিয়েছে।