দুর্ধর্ষ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় পাঁচ দিনের ব্যবধানে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা দুটি দোকান থেকে প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে আত্রাই নতুন বাজারের ‘জেরিন গার্মেন্টস’ নামের একটি বস্ত্রালয়ের দোকানের শাটারের তালা ভেঙে চোরেরা সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সঙ্গে লাগোয়া মার্কেটে সোনার দোকানে চুরি হয়। চোরেরা দোকানের দেয়াল কেটে সোনার গয়নাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আত্রাই থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, ঘটনা দুটি তদন্ত করা হচ্ছে।