দুর্ধর্ষ 'রুস্তম' ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের দুর্ধর্ষ ডাকাত রুস্তম আলীকে গতকাল শনিবার ভোরে কুলাউড়া উপজেলা সদর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রুস্তমের বাড়ি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে।
পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে কুলাউড়া উপজেলা সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রুস্তমকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার জানান, রুস্তম আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। সে দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে জুড়ী থানায় দুটি ও কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।