দুর্নীতির দায়ে সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় মেহেরপুরের গাংনী মডেল-পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের (নির্বাহী কমিটি) সভাপতির পদ থেকে মোশারফ হোসেনকে অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত সোমবার যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
বর্তমান পরিচালনা পর্ষদের অবশিষ্ট মেয়াদে মেহেরপুরের জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি চিঠি বোর্ড থেকে জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা ও মোশারফ হোসেনের কাছে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি। তিনি বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। হয়রানি করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।’