দুর্নীতির মামলায় গণপূর্তের প্রকৌশলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী এজিএম জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আজ রোববার দুপুরে রাজধানীর গ্রিন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
সূত্র জানায়, ওই প্রকৌশলীসহ পাঁচজনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৩ সালের ১৭ এপ্রিল গাইবান্ধা থানায় মামলা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।