দুর্বৃত্তদের কোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশালের আগা সাদেক রোডে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে মো. সজীব (১৭) নামের এক স্কুলছাত্রের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতােল ভর্তি করা হয়েছে। সজীব নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরাজ নামের এক তরুণকে পুলিশ আটক করে। সজীব মা-বাবার সঙ্গে নাজিমউদ্দিন রোডে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মিরাজের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।