দুর্বৃত্তদের গুলি ও চাপাতির কোপে দুই ভাই আহত
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলি ও চাপাতির কোপে দুই ভাই আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় প্রকৌশলী আদনান আবেদিন ওরফে বাবু (৩০) ও তাঁর বড় ভাই গিয়াসউদ্দিন ওরফে রাজুকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আদনান ও গিয়াস বিএসএমএমইউ কোয়ার্টারে থাকেন। গতকাল রাত ১১টার দিকে তাঁরা বিএসএমএমইউ মেডিসিন মার্কেটের সামনে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এসে তাঁদের ওপর চড়াও হয়। তারা আদনানের পিঠে গুলি করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর বড় ভাই গিয়াসকে হাতে ও পিঠে চাপাতির আঘাত করে পালিয়ে যায়।
রাত সোয়া ১২টায় যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লেনদেন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়ছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।