দুর্বৃত্তদের গুলিতে আ. লীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জহিরুল হাসান (৪৫) নামে আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়েছেন। সাতকানিয়া উপজেলার কাঞ্চনিয়া ইউনিয়নের বকশিরকিল গ্রামের বাসিন্দা তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার রাত আটটার দিকে নিজ বাড়িতে ঢোকার সময় পেছন থেকে মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। ওই সময় জহিরুলের স্ত্রী দুজনকে পালিয়ে যেতে দেখেন।

নিহত জহিরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গুলির আওয়াজ শুনে দরজা খুলে দেখি দুজন লোক পালাচ্ছে।’

কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বলেন, জহিরুল হাসান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। কিছু স্থানীয় ব্যক্তির সঙ্গে তাঁর সমস্যা ছিল বলে শুনেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জহিরুল হাসান পুলিশের সোর্স হিসেবে কাজ করত। তবে এ হত্যার ঘটনায় কারা জড়িত তা বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।