দুর্বৃত্তদের গুলিতে আহত ২
রাজবাড়ী সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চরমপন্থীদের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসীর সাহসী পদক্ষেপে দুর্বৃত্তরা তাদের মিশন সফল করতে পারেনি।
আহত ব্যক্তিরা হলেন ইসমাইল ব্যাপারী (৪৫) ও করম আলী বিশ্বাস (৪০)। ইসমাইল ব্যাপারী রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের সাভার গ্রামের বাসিন্দা। করম আলী বিশ্বাসের বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামে। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইসমাইল ব্যাপারীর অবস্থা খারাপ হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ দুপুর ১২টার দিকে আলতাফ হোসেন উপজেলার সীমান্তবর্তী অন্তারমোড় বাজারের একটি চায়ের দোকানে বসে চা-পান করছিলেন। এ সময় অজ্ঞাত দুই অস্ত্রধারী হাফ প্যান্ট পরা দুর্বৃত্ত চায়ের দোকানের সামনে গিয়ে আলতাফকে প্রথমে বাইরে আসার জন্য ডাকতে থাকে। আলতাফ বিপদ আঁচ করতে পেরে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিছুদূর যেতেই আলতাফ পা পিছলে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে জাপটে ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। কিন্তু আলতাফের ধস্তাধস্তিতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বন্ধ দোকানের সাটারে গিয়ে লাগে। সেখান থেকে তাদের হাত থেকে আলতাফ ছুটে গিয়ে ফের দৌড়ে পালান। গুলির শব্দ পেয়ে এ সময় সেখানে জড়ো হয়ে যায় কয়েক শ লোক। এলাকার লোকজন দুর্বৃত্তদের ঘিরে ফেলার চেষ্টা করলে বিপদ বুঝতে পেরে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত পদ্মা নদীর দিকে দৌড়ে যায়। আজ বেলা ১১টার দিকে করম আলী ও ইসমাইল অন্তারমোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ একদল মুখোশধারী সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
রাজবাড়ী সদর পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া বলেন, অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় বলেন, বেলা পৌনে একটার দিকে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ইসমাইলের বাঁ চোখে গুলি লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের বুকের বাঁ পাশের ফুসফুসে গুলি ঢুকেছে। তাঁর অবস্থাও গুরুতর। তাঁকেও স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।