দুর্বৃত্তদের গুলিতে জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে সোমবার এক জেলে আহত হয়েছেন। এলাকাবাসী জানান, চাকলার চরের দাউদ শেখের পুত্র ওয়াহাব শেখ (৩৬) সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। একটি গুলি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চাকলার চরের বাসিন্দা মশিউর রহমান জানান, নাটোর ও কুষ্টিয়ার সীমান্তবর্তী এ চরে সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের অংশ হিসেবে গুলির ঘটনা ঘটতে পারে।