দুর্বৃত্তদের হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সদর বাজারের একটি দোকানের সনজিত রায় (৫৫) নামের এক কর্মচারী গত রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া গ্রামে। রোববার রাত পৌনে ১০টার দিকে তিনি দোকানের কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি মাইলোরা ব্রিজের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’