দুর্বৃত্তদের হামলায় আহত কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত কৃষক জিন্নাত আলীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার নান্নার ইউনিয়নের পাছাইল গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হন কৃষক জিন্নাত আলী ও তার স্ত্রী রাশেদা বেগম (৪৫)। পরে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
ধামরাই থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন বলেন, জিন্নাত আলীর অবস্থা তেমন ভালো ছিল না, তবে তার স্ত্রী রাশেদা অনেকটাই সুস্থ হওয়ার পথে।
ওই হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।