প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক-কর্মচারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুরে হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে রোগী দেখাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের মেডিকেল অফিসার আসিফ, চিকিৎসক ফরমান উল্লাহ, অফিস সহকারী ফয়েজ আহমেদ, নিরাপত্তারক্ষী ফজলুর রহমান, এমএলএসএস মনিরুল হুদা, মিন্টু কুমার দেব ও পরিচ্ছন্নতাকর্মী রুবেল।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আরিফ নামের এক রোগী হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি সিরিয়াল ভঙ্গ করার চেষ্টা করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতে বলেন। পরে আরিফ নামের ওই রোগী দলবল নিয়ে অর্থোপেডিক বিভাগে হামলা চালান।