দুর্বৃত্তের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নে গত রোববার রাতে রুস্তম আলী রাঢ়ী নামের এক কৃষকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন জানান, এক সপ্তাহ আগে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রুস্তমকে ঢাকায় নিয়ে যান। এ কারণে তাঁদের আধা পাকা বসতঘরটি তালাবদ্ধ ছিল। রোববার গভীর রাতে ওই ঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়, ততক্ষণে সম্পূর্ণ ঘরটি পুড়ে যায়। রুস্তমের ছেলে মঞ্জুর আলম জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশচন্দ্র কর্মকার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি