দুর্বৃত্তের আগুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গার খাজুরা গ্রামে জেলেদের দেড় লাখ টাকা মূল্যের প্রায় ১০০ হাত লম্বা একটি জাল পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে। নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, খাজুরা গ্রামের আত্রাই নদীর তীরে ২২ জন জেলে পরিবার বাস করে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তাঁরা জালটি নদীর পাড়ে শুকাতে দিয়ে বাড়ি চলে যান। গতকাল ভোররাতে জাল পোড়ার গন্ধে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে তাঁরা গিয়ে দেখেন জালটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে গতকালই তাঁরা নলডাঙ্গা থানায় অভিযোগ করেছেন।