দুর্বৃত্তের আগুনে পুড়ে মারা গেল পাঁচ হাজার মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গত সোমবার রাতে একটি মুরগির খামারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পাঁচ হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং খামারের টিনশেড ঘরটি পুড়ে গেছে।
এ ঘটনায় খামারের মালিক মমতাজুর রহমান চার লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
অভিযোগ ও থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার খেহালি উত্তরপাড়ায় মমতাজুর রহমানের ধান সেদ্ধ ও শুকানোর চাতালের পাশে ওই খামারে প্রায় পাঁচ হাজার মুরগি ছিল। রাত সাড়ে ১২টার দিকে মুরগি পোড়ার গন্ধ পেয়ে মমতাজুর ও তাঁর পরিবারের লোকজনের ঘুম ভাঙে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এসে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে সব মুরগি পুড়ে মারা যায়।