দুর্বৃত্তের গুলিতে পাবনায় আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের গুলিতে পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কয়রা বাজারে আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হলে ঘটনস্থলেই তিনি মারা যান। 


স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহিম বিশ্বাস গয়েশপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আমজাদ হোসেনের ভাতিজা। আমজাদ এবং ওই ওয়ার্ডের ওপর সদস্য প্রার্থী সান মোল্লার মধ্যে বেশ কয়েক দিন ধরেই বিরোধ চলছিল।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে, কে বা কারা রহিম বিশ্বাসকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।