দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে খলিলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যায় গোবরচাপা-মিঠাপুর সড়কের ফিরোজের ইটভাটার কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খলিলুর রহমান উপজেলার রুকনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

খলিলুর রহমানের জামাতা তোফাজ্জল হোসেন জানান, তাঁর শ্বশুর আজ বিকেলে গোবরচাপা হাটে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ফিরোজের ইটভাটার কাছে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেছে বলে তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।