দুর্বৃত্তের ছুরিকাঘাতে লেগুনাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রনি (২৭) নামের এক যুবক মারা গেছেন। পেশায় তিনি লেগুনাচালক ছিলেন। রনির স্ত্রী ফাহিমা আক্তার দাবি করেন, আজ ভোর চারটার দিকে দুর্বৃত্তরা রনিকে ছুরিকাঘাত করে। তাঁর বাঁ হাত ও বুকের বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

ভোরে রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।