দুর্বৃত্তের দায়ের কোপে এক পরিবারের তিনজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে দুর্বৃত্তদের রামদার কোপে এক পরিবারের তিনজন আহত হয়েছে। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বেতুয়া গ্রামের কুলুচালা এলাকায়।
আহত তিনজন হলো ওই গ্রামের জয়নাল আবেদীন (৪৫), তাঁর ভাই জাকারিয়া হোসেন (৪০) ও জাকারিয়ার মেয়ে সুমি আক্তার (১২)।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান বলেন, রাত ১২টার দিকে চার দুর্বৃত্ত রামদা নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করলে গ্রামের কয়েক যুবক তাঁদের পিছু নেয় ও গ্রামবাসীকে ডাকাডাকি করে ঘুম থেকে জাগিয়ে তোলে। একপর্যায়ে দুর্বৃত্তরা রামদা হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার পথে ওই তিনজনকে কুপিয়ে আহত করে।