দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল শহরের মানিকপুরের আলু গবেষণা কেন্দ্রের কাছে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম শাহজালাল মিঝি (২৫)। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল ব্যক্তিগত কোনো কাজে মানিকপুরে গিয়েছিলেন। সে সময় তাঁর ওপর গুলি চালায়। এতে তাঁর বাঁ হাত ও বুকে দুটি গুলিবিদ্ধ হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস জানান, এখনো শাহজালালের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।