দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম নগরের দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরের বাকলিয়া মাস্টারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের বড় ছেলে আসাদুল্লাহিল গালিব অভিযোগ করেন, এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে গতকাল সন্ধ্যায় হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর বাবা। পথে কিছু যুবক তাঁর বাবাকে মারধর করেন। তাঁর দাবি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কিরিচ বাবুলের লোকজন তাঁর বাবার ওপর হামলা করেছেন। তাঁর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, বিষয়টি তিনি শুনেছেন। স্কুলের অভিভাবক কমিটি গঠনের জের ধরে এই হামলা
হতে পারে।