দু্ই কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার রাইস কুকার থেকে দুই কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর নাম মো. মিন্টু (৩৫)। সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মিন্টুকে রাইস কুকারসহ আটক করা হয়।