দূষণের দায়ে টঙ্গীতে চার কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্পনগরের চার কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর আজ রোববার এই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং তরল বর্জ্য পরিশোধনার (ইটিপি) নির্মাণ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করা হচ্ছে। টঙ্গীর বিসিক শিল্পনগরে অবস্থিত এম অ্যান্ড এম ওয়াশিং অ্যান্ড ডাইং মিলস, কালার মার্ক ওয়াশিং লিমিটেড, ইউনিক টেক্সটাইল মিলস লিমিটেড ও লন্ডি গেইট (প্রা.) লিমিটেড নামের চারটি প্রতিষ্ঠানের প্রতিটিকে ২০ লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। চারটি কারখানার মালিক ও প্রতিনিধিদের আজ পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনািন শেষে এ জরিমানা করা হয়।