দেখতে গিয়ে ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাধিক মামলার পলাতক আসামি ছাত্রদলের কর্মী আবদুল্লাহ শফি ওরফে ‘ডোম’ শাহেদকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে আটক করে সিলেট মহানগর পুলিশের আম্বরখানা ফাঁড়ি পুলিশ। তাঁকে দেখতে রাত একটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে যান সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টানা দুবার প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারানো প্রার্থী সালাহ উদ্দিন ওরফে রিমন। অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন অভিযোগে পুলিশ রিমনকেও আটক করে। গতকাল শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।