দেড় কেজি সোনাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার প্রায় দেড় কেজি সোনাসহ হাবিবুর রহমান (৩০) নামের এক যাত্রীকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
এপিবিএন সূত্র জানায়, সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন হাবিবুর রহমান। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে বের হওয়ার সময় সন্দেহজনক গতিবিধি দেখে তাঁর লাগেজ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম সোনা পায় এপিবিএন। উদ্ধার করা সোনার বর্তমান বাজারদর প্রায় ৭৪ লাখ টাকা।
বৈদেশিক মুদ্রাসহ আটক: কমলাপুর রেলস্টেশনে গতকাল সকালে সাড়ে চার লাখ টাকা সমমানের পাঁচ দেশের বৈদেশিক মুদ্রাসহ রেজাউল আকবর (২৭) নামের এক যুবককে আটক করে রেলপথ পুলিশ।