প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত শুক্রবার রাতে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা বড়ির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়নের সদরে জমা রাখা হয়েছে। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।